বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি

Spread the love

নিজস্ব প্রতিনিধি: “প্রতিবাদ, প্রত্যয়, বিনির্মাণ ” প্রতিপাদ্যে বাংলাদেশ যুব অধিকার পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি , কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) বিকালে সাতক্ষীরা নিউমার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজিবর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তবিবুর রহমান, সহ-সভাপতি ঢালী হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল শাহাজী, মোঃ সেলিম রেজা, সাবেক উপজেলা সভাপতি আজমির হোসেন পলাশ ও সাইফুল ইসলাম আঙ্গুর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নয়ন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুব অধিকার পরিষদের সাবেক দপ্তর সম্পাদক মো. আল আমিন।এ সময় বক্তারা বলেন, “যুব অধিকার পরিষদ একটি গণতান্ত্রিক, ন্যায়ের পক্ষে, বৈষম্যবিরোধী সংগঠন হিসেবে ৬ বছর ধরে দেশের তরুণ সমাজের কথা বলে যাচ্ছে।তাঁরা আগামীতেও দেশের সকল অন্যায়ের বিরুদ্ধে সাংগঠনিকভাবে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com