
জি এম মুজিবুর রহমান: আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে ২ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের সোমবার (৩ আগস্ট) আদালতে প্রেরন করা হয়েছে।
থানাসূত্রে জানাগেছে, বড়দল বাজারের আবুল কালাম আজাদ সানার ছেলে ফরহাদ মোদকাসক্তির কারনে দাবীকৃত টাকা না পেয়ে পিতা-মাতাকে মারধর ও বাড়ির জিনিসপত্র ভাংচুর করে আসছিল। গত ২ আগস্ট সে পিতার কাছে মাদকদ্রব্য ক্রয়ের জন্য টাকা চায়। অপারগতা প্রকাশ করলে মারধর ও ভাংচুর করতে থাকে। পিতাকে ধাক্বা দিয়ে ফেলে গলা চেপে হত্যার চেষ্টা করলে মেঝে ছেলে সম্রাট সানা ও পুত্রবধূ সুমাইয়া খাতুন ঠেকাতে গেলে তাদেরকেও জখম করে। কাঁচির হুল দ্বারা মেঝ পুত্রের মাথায় খোঁচা মেরে কাটা রক্তাক্ত জখম করে। এব্যাপারে থানায় মামলা করলে পুলিশ ফরহাদকে গ্রেফতার করেন। পৃথক অভিযানে পুলিশ ৪০২/২৬ মামলার আসামী চাকলা গ্রামের মৃত কাদের বখত শেখের ছেলে আঃ মাজেদকে গ্রেফতার করেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
