কালীগঞ্জে গ্রাম পুলিশের অভিনব বিকাশ প্রতারণার শিকার হলেন এক যুবক

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার গ্রাম পুলিশ মিলনের অভিনব প্রতারণায় বিকাশে এক লক্ষ পয়ত্রিশ হাজার টাকা খুইয়েছেন ভুক্তভোগী । এই প্রতারণার শিকার হয়েছেন কালীগঞ্জের রতনপুর গ্রামের শেখ শোকর আলীর ছেলে ফাহাদ হোসেন। এ বিষয় নিয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

অভিযোগ সূত্রে জানা যায়, আমি ফাহাদ হোসেন (২৪), পিতা: শেখ শোকর আলী, মাতা: খাদিজা খাতুন, ঠিকানা গ্রাম -রতনপুর, বর্তমানে আমার পিতা সাতক্ষীরা জেলা কারাগারে আটক আছেন। ইং-২৮/০৭/২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৩:৩০ ঘটিকার ১১ নং রতনপুর ইউনিয়ন ১ নং ওয়াডের গ্রাম পুলিশ মিলন (৪০) (০১৭২২-৬৯৯৭২০), পিতা-এবাদুল চৌকিদার, সাং-কাশিশ্বরপুর, থানা-কালিগঞ্জ, জেলা-সাতক্ষীরা আমাদের বাড়িতে যাইয়া আমার মা খাদিজা বেগম (৫২)-কে জানায় যে, আমার পিতা জেলা কারাগারে স্ট্রোক করেছেন। সে আমার মায়ের নিকট জেলা পুলিশ (০১৭৮৫-৬৫৫০৫৩), ডাক্তার (০১৭০৫-৮৭০৮৩৭) এবং কালিগঞ্জ থানা পুলিশ (০১৮৮৫-০৩৪৮৪০) নম্বরে দ্রুত যোগাযোগ করতে বলে। আমার মা বিষয়টি আমাকে এবং আমার বড় ভাই দুবাই প্রবাসী ফয়সাল হোসেন (২৯) কে অবহিত করেন। আমার ভাই তাৎক্ষণিকভাবে ০১৭০৫-৮৭০৮৩৭ নম্বরে যোগাযোর্গ করলে নিজেকে ডাক্তার পরিচয়দানকারী ব্যক্তি জানায় যে, আমার পিতার চিকিৎসার জন্য মোট ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা প্রয়োজন হবে। এর মধ্যে ৪০,০০০/- টাকা সরকারি খরচ এবং অবশিষ্ট টাকা আমাদের বহন করতে হবে। আমার ভাই আমার পিতার চিকিৎসার স্বার্থে উক্ত ব্যক্তির কথায় বিশ্বাস করে তার ডাক্তারর পরিচয়ধারী ০১৭০৫-৮৭০৮৩৭ নম্বরে বিকাশের মাধ্যমে ৪০,৫৬০/-(চল্লিশ হাজার পাঁচশত ষাট) টাকা সেন্ড মানি করেন। আমি তাৎক্ষণিকভাবে একই দিন বিকাল ৪:১০ ঘটিকার সময় আমার বিকাশ নম্বর ০১৬১৩-২০৯২১০ হতে ০১৭০৫-৮৭০৮৩৭ নম্বরে ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা সেন্ড মানি করি, যার ট্রানজেকশন আইডি উএঝ২ঞ২ওঅইগ, একই তারিখ বিকাল ৪:২৭ঘটিকার সময় ০১৭০৫-৮৭০৮৩৭ নম্বরে ৩০,০১০/- (ত্রিশ হাজার দশ) টাকা সেন্ড মানি করি, যার ট্রানজেকশন আইডি উএঝ৮ঞ৩২তঊক। এরপর উক্ত নম্বরে লেনদেনের সীমা অতিক্রম হওয়ায় তথাকথিত ডাক্তার ০১৩৫০-২৬২৫৬৬ নম্বরে টাকা পাঠাতে বলে। তার নির্দেশনা অনুযায়ী একই দিন বিকাল ৫:১১ ঘটিকার সময় ০১৩৫০-২৬২৫৬৬ নম্বরে ৪০,০১০/- (চল্লিশ হাজার দশ) টাকা সেন্ড মানি করা হয়, যার ট্রানজেকশন আইডি উএঝ৩ঞ৪০২২৭, সর্বমোট ১,৩৫,৫৮০/-(এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশত আশি) টাকা প্রেরণ করি। উল্লেখিত নাম্বারে যোগাযোগ করিলে নাম্বার কয়টি বন্ধ পাই। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি

ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখা একান্ত প্রয়োজন। অতএব, উপরোক্ত বিষয়টি আপনার থানায় সাধারন ডাইরীভূক্ত করিতে জনাবের মর্জি হয়।

রতনপুর ইউনিয়নের গ্রাম পুলিশ মিলন হোসেন বলেন, আমাকে থানা থেকে ফোন জানায় জেলখানায় শোকর আলী অসুস্থ এটা আমি তাদের বাড়িতে বলে আসি আর কোন কিছু আমি জানিনা।

 

About dainiksatkhira24

Check Also

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Spread the loveফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com