
রঘুনাথ খাঁ: ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে অপদ্রব্য মিশ্রিত বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়েছে। একই সাথে প্রয়েজনীয় কাগজপত্র না থাকায় তিনজন মৎস্য ব্যবসায়িকে নয় হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া মৎস্য শেডে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানান, অসাধু উপায়ে চিংড়ির ওজন বৃদ্ধি করার উদ্দেশ্যে অপদ্রব্য (জেলি) পুশ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১ টায় পারুলিয়া মৎস্য শেডে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৪১০ কেজি অপদ্রব্য পুশকৃত জেলি চিংড়ি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত অপদ্রব্যযুক্ত চিংড়ি মাছগুলো গাড়ির চাকায় পিস্ট করপ জনসম্মুখে বিনষ্ট করা হয়। প্রয়োজনীয় কাগজ না থাকায় মৎস্য ব্যবসায়ী সুজয় মন্ডলকে ৫০০০ টাকা, সুমন ট্রেডার্সকে ২০০০ টাকা ও আল কাইয়ুম ফিসকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে জেলা মৎস্য কর্মকর্তা জিএম সেলিম, জানান, “অসাধু ব্যবসায়ীদের অসৎ উপায়ের কারণে সাতক্ষীরার ঐতিহ্যবাহী চিংড়ি শিল্পের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। জনস্বাস্থ্য রক্ষা এবং চিংড়ি খাতের সুনাম বজায় রাখতে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানকালে আরো উপস্থিত ছিলেন, খুলনার ইন্সপেক্টর এফআই কিউসি আলমগীর হোসেন, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস প্রমুখ ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
