Breaking News

কলারোয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা

Spread the love
কামরুল হাসান:
কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হলো। শনিবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার হেলাতলা ইউনিয়নের দামোদরকাটি গ্রামে আটটি দলের অংশগ্রহণে এ লাঠিখেলার আয়োজন করা হয়। দামোদরকাটি গ্রামের আবু হানিফের আয়োজনে এই লাঠিখেলা উপভোগ করেন শেখ সাফিজুল ইসলাম, আব্দুল আহাদ, বাবলুর রহমান, আক্তারুল ইসলাম, আলমগীর হোসেন, ইমান আলী, অশোক, ইসরাফিল, সিদ্দিক, আব্দুল আলিম, ইউপি সদস্য তাইজুল ইসলামসহ শতশত নারী-পুরুষ ।
সকিনা বিবি নামের এক নারী দর্শক বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিখেলা এখন তেমন হয় না কিন্তু তাদের গ্রামের হানিফ চাচা প্রতি বছরেই খেলাটি আয়োজন করেন। আগামীতেও যেনো এই খেলাটি আরো বড়ো কলেবরে হয়, এমনটি প্রত্যাশা করেন তিনি।
লাঠিখেলার আয়োজক হানিফ হোসেন সাংবাদিকদের জানান, তিনি ৩২ বছর ধরে এই খেলার আয়োজন করে আসছেন। তারা দুই ভাই এই খেলাটি করতেন। ভাইয়ের মৃত্যুর পর তিনি একাই খেলাটি চালু রেখেছেন। আগামীতেও  তিনি এই খেলাটির আয়োজন অব্যাহত রাখতে চান।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

Spread the loveপ্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৬ লাখ টাকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com