Breaking News

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: এসএ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি বর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ করেছে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র।একই সাথে এ ঘটনায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।বুধবার (১৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে খুলনা মহানগরীর জাতিসংঘ পার্কের পাশে চা দোকানে অবস্থানকালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা যেভাবে সাংবাদিকদের লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং স্বাধীন সাংবাদিকতার ওপর চরম হুমকি। এ ঘটনা গণমাধ্যমকে স্তব্ধ করার পরিকল্পিত অপচেষ্টা।

বিবৃতিদাতারা হলেন, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ (বাংলাদেশের খবর/বাংলাদেশ নিউজ), সাধারণ সম্পাদক আহসানুর রহমান রাজীব (এখন টিভি/জাগোনিউজ), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (ঢাকা টাইমস/দ্য ডেইলি ক্যাম্পাস), কার্যনির্বাহী সদস্য (অর্থ) এসএম বিপ্লব হোসেন (মানবজমিন/পত্রদূত), কার্যনির্বাহী সদস্য (দপ্তর) এসএম জিন্নাহ (এনটিভি), সদস্য শামীম পারভেজ (বৈশাখী টিভি), মোশারফ হোসেন (কালের কণ্ঠ), শেখ তানজির আহমেদ (বাংলানিউজ), আসাদুজ্জামান সরদার (বাংলা ট্রিবিউন), কৃষ্ণ ব্যানার্জি (প্রতিদিনের বাংলাদেশ/নাগরিক টিভি), রাহাত রাজা (গ্লোবাল টিভি), মোজাহিদুল ইসলাম (যুগান্তর), হাবিবুর রহমান সোহাগ (স্বদেশ প্রতিদিন), রিজাউল করিম (দ্য এডিটরস), শহীদুজ্জামান শিমুল (রানার), নাজমুস সাহাদাৎ জাকির (খবরের কাগজ), ইব্রাহিম খলিল (ঢাকা পোস্ট), মিলন রুদ্র (টাইমস টুডে/বাংলাদেশ বুলেটিন), মৃত্যুঞ্জয় রায় অপূর্ব (বার্তা ২৪), আলী মুক্তাদা হৃদয় (হৃদয় বার্তা) প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

এমপি গাজী নজরুল ইসলামের শাস্তি ও পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মত উত্তাল সাতক্ষীরার শ্যামনগর

Spread the loveরঘুনাথ খাঁ : তরুনীর সাথে ভিডিও কান্ডে গাজী নজরুল ইসলামের শাস্তি ও এমপি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com