সাতক্ষীরায় জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

Spread the love

মো. মোকাররাম বিল্লাহ ইমন :পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার জেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব।

মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি জানান, এ কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে ২ হাজার বড় গাছের চারা রোপণ করা হচ্ছে। পাশাপাশি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং সাধারণ মানুষকে সম্পৃক্ত করে ব্যাপক সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠান শেষে অতিথিরা গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ সুরক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।

About dainiksatkhira24

Check Also

তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Spread the loveফারুক সাগর : সাতক্ষীরার তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com