Breaking News

সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের পদাধিকারবলে চেয়ারম্যান সকলের প্রিয় গণমানুষের নেতা জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে ফুল‌ ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাটি নির্বাহী কমিটি সাতক্ষীরা ইউনিটের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা জেলা পরিষদে প্রশাসকের অফিস কক্ষে গিয়ে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, সেক্রেটারি মোঃ ওমর ফারুক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাহী কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, ফরিদা আক্তার বিউটি, মোঃ শফিকুল আলম বাবু, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ হাবিবুর রহমান, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনিরুজ্জামান, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মোঃ ইকবাল কাদির ও সাবেক যুব প্রধান ইলিয়াস হোসেন প্রমূখ।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দরা বলেন, গণমানুষের প্রাণপ্রিয় নেতা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের পদাধিকারবলে চেয়ারম্যান হাবিবুল ইসলাম হাবিব সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হওয়ায় সাতক্ষীরাবাসীর দীর্ঘদিনের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটেছে এবং সাতক্ষীরা জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকান্ড আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সদস্য ও কর্মকর্তা এবং যুব সদস্যরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com