Breaking News

পাটকেলঘাটায় কেন্দ্রীয় ঈদগাহে এমপি ইজ্জত উল্লাহর ঈদুল আযহার নামাজ আদায়

Spread the love

তালা প্রতিনিধি: সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ পাটকেলঘাটা বল ফিল্ড কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।
বৃহস্পতিবার সকাল ৭টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত ঈদের জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশগ্রহণ করেন। নামাজের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি ইজ্জত উল্লাহ পবিত্র কুরবানীর শিক্ষা, ত্যাগের মহিমা ও ইসলামের মানবকল্যাণমূলক দিক তুলে ধরেন। তিনি বলেন, ঈদুল আযহা আমাদের আত্মত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবসেবার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
ঈদের জামাতের প্রধান ইমাম ছিলেন মাওলানা রেজাউল করিম। এসময় আরও বক্তব্য রাখেন ঈদগাহ কমিটির সভাপতি আব্দুল লতিফ, সহ-সভাপতি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহিনুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী প্রমুখ।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় ১০০ খামারিকে মিল্ক ক্যান বিতরণ

Spread the loveতালা প্রতিনিধি: “নিরাপদ দুধ পান করি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যে সাতক্ষীরার তালায় ব্র্যাক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com