Breaking News

সাতক্ষীরায় গণঅধিকার পরিষদের কমিটি গঠন

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি: সাতক্ষীরা জেলা গণঅধিকার পরিষদের কমিটি গঠন করা হয়েছে । নবগঠিত কমিটির সভাপতি হলেন, প্রভাষক আলতাফ হোসেন,সাধারণ সম্পাদক তবিবুর রহমান ,সহ-সভাপতিমো: জাহিদ হাসান, ইয়াসিন আরাফাত, নাজমুল হাসান শাওন, বীর মুক্তিযোদ্ধা অজিয়ার রহমান, সাইফুল ইসলাম ইন্তাজ, ঢালী হাফিজুর রহমান, আবু মুসা,  সিরাজুল ইসলাম, মোখলেছুর রহমান, মুজিবুর রহমান, জাফর সরদার যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন , হাসানুর রহমান হাসান,  মোঃ ইজাজ আহমেদ, আল ইমরান ইমু, দীপ্ত বিশ্বাস দীমাস, ইয়াদ আলী, দেলোয়ার হোসেন পলাশ, নুরুল ইসলাম নাহিদ, সুজন হোসেন, জিয়াউর রহমান, মোহাম্মদ রফিক, রাজু আহমেদ চৌধুরী। গত রোববার( ২৪ মে ) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক হাসান আল মামুন সাক্ষরিত এক পরিপত্রে এই কমিটি ঘোষণা করেন।

নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন , সাংবাদিক হাসানুর রহমান হাসান। এ উপলক্ষে তিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাবেক ভিপি এবং বিএনপি সরকারের প্রতিমন্ত্রী জনাব নুরুল হক নূর-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। রাজনীতির পাশাপাশি সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ রয়েছে হাসানের । রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় থাকা সাংবাদিক হাসানুর রহমান হাসান ছাত্রজীবনে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে সাতক্ষীরার রাজপথে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি একাধিকবার জেল-জুলুমের শিকার হয়েছেন তিনি ।

 

এক প্রতিক্রিয়ায় হাসানুর রহমান হাসান বলেন, “দলের কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা ও ভালোবাসা রেখেছেন, তার প্রতিদান দিতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সংগঠনের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাব, ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। জয় হোক ন্যায়, অধিকার ও জনগণের।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা

Spread the loveনিজস্ব প্রতিনিধি: জালনোটের প্রচলন প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com