Breaking News

পাটকেলঘাটায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ফারিয়ার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের সংগঠন ফারিয়ার আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকাল ১০ টায় পাটকেলঘাটার পাঁচ রাস্তার মোড়ে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্টিত হয়। পরিকল্পিতভাবে ঔষধ শিল্পকে ধ্বংসের পাঁয়তারা, ঔষধ কোম্পানির প্রতিনিধিদেরকে প্রশাসন কর্তৃক হেনস্তা ও মিডিয়া কর্তৃক ঔষধ কোম্পানিদেরকে দালাল বলে সম্বোধন
করায় কেন্দ্রীয় ফারিয়ার কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা মো: জামাল উদ্দিন, সভাপতি মো: জাহাঙ্গির আলম, সহ সভাপতি মো: ওয়াসেফ আলী, সাধারণ সম্পাদক মো: নাজমুল হোসেন, সদস্য মো: গোলাম হোসেন, মো: সামীর উদ্দীন, মো: রাফসান জনি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আপনারা সবাই জানেন আমরা ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অরাজনৈতক সংগঠন। আমরা সবাই গ্রাজুয়েশন সম্পন্ন করে ঔষধ কোম্পানীতে যোগদান করি। কোম্পানীর পেশাদারী, সুশৃঙ্খল ও বিজ্ঞান সম্মত ট্রেনিং এর মাধ্যমে ডাক্তারদের চিকিৎসা সহায়ক বিভিন্ন তথ্য, ঔষধের নাম, ঔষধ খাবার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া সহ বিভিন্ন তথ্য প্রদানের মাধ্যমে জরুরী স্বাস্থ্যসেবা সহ জাতীয় অর্থনীতেতে এক গুরুত্বপূর্ণ অবদান রাখছি। এমন একটি মহৎ পেশায় কার্যকরী ভূমিকা পালন স্বত্বেও আমাদের প্রশাসন সহ সমাজের কতিপয় মানুষের চরম হেনস্থার সম্মুখীন হতে হয়। সরকারী প্রশাসন কতৃক
হাসপাতাল, ক্লিনিক থেকে পেশাদার দালাল উচ্ছেদ করতে গিয়ে আমাদের সহকর্মীদের দালালের সাথে গ্রেফতার করা হচ্ছে। অথচ কিছু মিডিয়া পেশাদার দালালদের সাথে আমাদের দালাল হিসাবে প্রচার করছেন। যা ঘৃনিত অপরাধ। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা ঔষধ কোম্পানির প্রতিনিধিরা সরকারের সংশ্লিষ্ট মহলের নিকট আমাদের হয়রানি না করা, হাসপাতালে কাজের সুন্দর পরিবেশ নিশ্চিত করা সহ মিডিয়ার অতি উৎসাহিত অপপ্রচার রোধকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাচ্ছি।

About dainiksatkhira24

Check Also

তালা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মিন্টু গ্রেফতার

Spread the loveপাটকেলঘাটা প্রতিনিধি :আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাশকতার সুনির্দিষ্ট পরিকল্পনার অভিযোগে সাতক্ষীরার তালা উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com