Breaking News

কলারোয়ায় মানবপাচার প্রতিরোধ কমিটির সভা

Spread the love
কামরুল হাসান:
কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নে মানবপাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৩মে) সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে মানবপাচার প্রতিরোধ প্রকল্প এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ওই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোখলেছুর রহমান পলাশ। সভাপতিত্ব করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা ব্রাকের এমআরসি কো-অর্ডিনেটর মো. হুমায়ুন রশিদ।

সভায় বক্তারা মানব পাচারের বর্তমান পরিস্থিতি, এর ঝুঁকি এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, অসচেতনতা, দারিদ্র্য, দালাল চক্রের প্রলোভন এবং বৈধ কাগজপত্র ছাড়া বিদেশ গমন—এসব কারণে মানুষ বেশি হারে পাচারের শিকার হচ্ছে।

বক্তারা আরও বলেন, নিরাপদ অভিবাসন সম্পর্কে জনগণকে সচেতন করা, দালালদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে তথ্য প্রচার জোরদার করা অত্যন্ত জরুরি।
সভায় ব্রাকের মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে নিরাপদ অভিবাসন, বৈধ পথে বিদেশ গমন এবং প্রতারণা এড়ানোর বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা উপস্থাপন করা হয়। কমিটির অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে সভায় মানব পাচার প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করার আহবান জানানো হয়।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা 

Spread the loveকামরুল হাসান: কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com