কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the love

কামরুল হাসান:

দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের আমেনা বেগমের পরিবারের। প্রতিপক্ষের নানামুখী হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের মুখে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন তারা। শনিবার কলারোয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই নিরাপত্তাহীনতার কথা তুলে ধরেন আমেনা বেগম। সংবাদ সম্মেলনে আমেনা বেগম বলেন, উপজেলার কেরালকাতা গ্রামের জাকির হোসেন, ছোটো জাকির, পুটুনি গ্রামের নাজমুল হোসেন, আবু সাঈদ নানাভাবে তার ও তার পরিবারকে নিরাপত্তাহীন করে তুলছে। আমেনা বেগম উল্লেখ করেন, গত বছরের ৪ ডিসেম্বর জাকিরের বিরুদ্ধে আমার ছেলে মিকাইল একটি জিডি করে। সেই জিডি তুলে নেওয়ার জন্য প্রতিপক্ষরা নানাভাবে হুমকি দেয়ার একপর্যায়ে গত ৩০ এপ্রিল কাজিরহাট বাজারে আমার ছেলেকে মারধর করতে উদ্যত হয় ও গালিগালাজ করে হুমকি দেয়। এতে আমরা নিরাপত্তাহীন বোধ করি। এই হুমকির কারণে গত ১ মে থানায় ফের জিডি (নং-১৬) করি। এই ঘটনায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com