৭ দিনের সফরে জাপান যাচ্ছেন জামায়াত আমির

Spread the love

নিউজ ডেস্ক:
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাত দিনের এক রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন। শনিবার (২ মে) রাত ৩টার একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি জাপানের উদ্দেশে রওনা হবেন।

এই সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

এক সপ্তাহের এই সফরে ডা. শফিকুর রহমান জাপানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সফর শেষে আগামী ৯ মে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডা. শফিকুর রহমানের এই জাপান সফর কূটনৈতিক ও রাজনৈতিক দিক থেকে বিশেষ তাৎপর্য বহন করছে।

About dainiksatkhira24

Check Also

নতুন করে গণভোট প্রসঙ্গে সরকারের কাছে তিন প্রশ্নের স্পষ্ট জবাব চাইলেন জামায়াত নেতা আযাদ

Spread the love নিউজ ডেস্ক: গত ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com