Breaking News

কলারোয়ায় দুস্থ শ্রমিকদের মাঝে মোটরভ্যান ও ছাগল বিতরণ

Spread the love

কামরুল হাসান: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নে দুস্থ শ্রমিকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে মোটরভ্যান ও ছাগল বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টায় যুগিখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুগিখালী ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মান্নানের সভাপতিত্বে এবং উপজেলা নির্মাণ শ্রমিকের সভাপতি ক্বারী রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা কামারুজ্জামান বলেন, “শ্রমিকদের স্বাবলম্বী করতে এবং তাদের জীবনমান উন্নয়নে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহত থাকবে। আমরা চাই প্রত্যেকটি অসহায় পরিবার যেন নিজের পায়ে দাঁড়াতে পারে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্মাণ শ্রমিকের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আমানুল্লাহসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে বাছাইকৃত দুস্থ শ্রমিকদের হাতে ভ্যান ও ছাগল তুলে দেন অতিথিবৃন্দ।

 

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com