Breaking News

বিকল্প পথে সৌদি থেকে তেল আনছে বাংলাদেশ

Spread the love

নিউজ ডেস্ক:
হরমুজ প্রণালির জটিলতা এড়াতে বিকল্প রুটে সৌদি আরব থেকে এক লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল আমদানি করছে বাংলাদেশ। এ লক্ষ্যে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ক্রুড অয়েল নিয়ে ‘এমটি নেনিমিয়া’ নামের একটি জাহাজ ইতোমধ্যে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
জানা গেছে, জাহাজটি লোহিত সাগর হয়ে সরাসরি চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছাবে। আগামী মে মাসের প্রথম সপ্তাহেই জাহাজটির গন্তব্যে পৌঁছানোর কথা রয়েছে।

অন্যদিকে, এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বহনকারী আরেকটি জাহাজ নর্ডিক পোলাক্স এখনো হরমুজ প্রণালিতে জটিলতায় আটকে আছে। জাহাজটি বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করছে। তবে ইরানের বিশেষ ছাড়পত্র না পাওয়ায় এটি বাংলাদেশে রওনা দিতে পারছে না।

About dainiksatkhira24

Check Also

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন আজ

Spread the love নিউজ ডেস্ক: দীর্ঘ এক দশকের প্রস্তুতি, অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com