বিএনপি‘১৮০ ডিগ্রি এঙ্গেলে’ পল্টি মেরেছে: শিশির মনির

Spread the love

ডেস্ক রিপোর্ট: সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির অভিযোগ করেছেন, ক্ষমতায় এসে বিএনপি তাদের পূর্বের অবস্থান থেকে ‘১৮০ ডিগ্রি’ ঘুরে গেছে। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি দেশের জন্য নতুন সংকট তৈরি করছে।

সোমবার (৬ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত ‘গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি: সংকটের পথে দেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, কিন্তু সেই রায় কার্যকর করতে বিলম্ব করা হচ্ছে। তার ভাষায়, “রাষ্ট্রপতিকে অশ্বডিম্ব পাড়ানো হয়েছে,” যা দিয়ে তিনি বর্তমান পরিস্থিতির সমালোচনা করেন।

শিশির মনির বলেন, যারা ‘জুলাই সংস্কার’ থেকে সরে গেছে, তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ থেকেও অনেক দূরে চলে গেছে। তার অভিযোগ, জুলাই আন্দোলনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে এখন সেই অবস্থান থেকে সরে গেছে সংশ্লিষ্ট রাজনৈতিক দল।

তিনি আরও বলেন, দেশের মানুষ ৫ আগস্টের পর দুর্নীতিমুক্ত একটি ব্যবস্থা চেয়েছিল এবং এখন কেউ আর ‘রক্তচক্ষু’কে ভয় পায় না। তবে বাস্তবে সেই প্রত্যাশা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

‘গুম অধ্যাদেশ’ প্রসঙ্গে তিনি বলেন, যদি সরকার গুমের ঘটনা বন্ধ করতে চায়, তবে এই অধ্যাদেশকে আইনে রূপ দিতে হবে। অন্যথায় জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন বা আহত হয়েছেন, তাদের মধ্যে দলটির নেতাকর্মীদের উপস্থিতি খুঁজে পাওয়া যায় না। এ কারণেই দলটি এই আন্দোলনকে গুরুত্ব দিতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি অতীতের মতো এখনও ভিন্নমত দমনের অভিযোগ তুলে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার পরও চাপের মুখে পড়তে হয়, যা তিনি ‘ফ্যাসিবাদী আচরণ’ হিসেবে উল্লেখ করেন।

শেষে তিনি সতর্ক করে বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি আবারও আন্দোলনে নামে, তাহলে গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া আর কোনো পথ থাকবে না।

 

About dainiksatkhira24

Check Also

নতুন করে গণভোট প্রসঙ্গে সরকারের কাছে তিন প্রশ্নের স্পষ্ট জবাব চাইলেন জামায়াত নেতা আযাদ

Spread the love নিউজ ডেস্ক: গত ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com