নারী কর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানালো জামায়াত

Spread the love

ডেস্ক রিপোর্ট: ভোলার পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাওদাকে রাতের বেলা নিজ বাসা থেকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক এই সংগঠনটি এই ঘটনাকে অমানবিক ও অনভিপ্রেত হিসেবে উল্লেখ করে অবিলম্বে ওই নারীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে।

সোমবার (৬ এপ্রিল) দলটির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল। তিনি এই গ্রেপ্তারকে গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থি বলে অভিহিত করেছেন।

বিবৃতিতে জানানো হয়, গতকাল রোববার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিবি সাওদাকে তার নিজ বাসভবন থেকে তুলে নিয়ে যায়। গ্রেপ্তারের কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট বাহিনী থেকে ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ’ থাকার কথা বলা হয়েছে। কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া একজন নারীকে গভীর রাতে গ্রেপ্তারের এই ঘটনায় স্থানীয় জনমনে ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, ‘বিবি সাওদার তিন বছরের একটি বাকপ্রতিবন্ধী সন্তান রয়েছে। মায়ের নিবিড় যত্ন ও স্নেহ ছাড়া শিশুটির স্বাভাবিক বেড়ে ওঠা অসম্ভব। এমন পরিস্থিতিতে একজন মাকে গ্রেপ্তার করা ন্যূনতম মানবিকতা ও নৈতিকতার পরিপন্থি।’

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৬ সালের নির্বাচন-পরবর্তী সরকারের কাছে দেশের মানুষ এ ধরনের অগণতান্ত্রিক আচরণ প্রত্যাশা করে না। গত বছরের ২৪ জুলাইয়ের আন্দোলনের পর দেশে যে গণতান্ত্রিক পরিবেশ তৈরির আশা জেগেছিল, এই ঘটনা তার সম্পূর্ণ বিপরীত চিত্র প্রকাশ করে। দেশের সুষ্ঠু, মানবিক ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াত নেতা।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন বিতর্ক

Spread the love নিউজ ডেস্ক: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com