তালার মুড়াগাছা গ্রামে দুঃসাহসিক চুরি সংঘটিত

Spread the love

ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলার আব্দুল মাজেদ সরদারের বসতবাড়িতে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। শনিবার (২৮মার্চ) দিবাগত মধ্য রাতে উপজেলার মুড়াগাছা গ্রামে এ ঘটনা ঘটে।

চোরচক্র ঘরের ছাদের সিঁড়ি দিয়ে ঘরে ঢুকে নগদ প্রায় ৩ লক্ষ টাকাসহ মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায়।

ভুক্তভোগী আব্দুল মাজেদ সরদারের ছেলে মো. কামরুল ইসলাম জানান, চাকরির কারণে তিনি সিলেটের হবিগঞ্জ থাকেন। বাড়িতে বৃদ্ধ মাতা এবং পিতা থাকেন। বাড়ি নির্মাণ কাজ করার জন্য ইট, রড, সিমেন্ট কেনার জন্য প্রায় ৩ লক্ষ টাকা ছিল। কিন্তু ব্যাংক বন্ধ থাকায় এবং যে কোনও সময়ে নগদ টাকার প্রয়োজন হতে পারে ভেবে উক্ত টাকা বাড়িতে রাখা হয়েছিল।

তিনি আরও জানান,শনিবার রাতে পিতা ও মাতা ঘরে ঘুমিয়ে গেলে চোরচক্র ছাদের সিঁড়ি দিয়ে ঘরে প্রবেশ করে এবং সাববাক্স ভেঙে প্রায় ৩ লক্ষ টাকা এবং দামী কাপড়চোপড় চুরি করে পালিয়ে যায়। রোববার (২৯মার্চ) ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠলে তারা চুরির বিষয়টি বুঝতে পারে। তবে, একই বিল্ডিং এর মধ্যে পাশের রুমে চুরির ঘটনা ঘটলেও তারা কিছু বুঝতে পারেনি। যে কারনে ধারনা করা হচ্ছে, চোরচক্র তাদের অচেতন করে চুরি সংঘটিত করতে পারে। এছাড়া, চুরির ঘটনার সাথে আশপাশের লোকজন জড়িত থাকতে পারে বলে মো. কামরুল ইসলাম ধারণা করছেন।

এ ঘটনায় তালা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধিন রয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com