Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে ৪২ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ

Spread the love

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৯ মার্চ) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি জানায়, জেলার কুশখালী, মাদরা ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারতীয় মাদক তৈরির কেমিক্যাল ও বিভিন্ন ধরনের ঔষধ জব্দ করা হয়েছে।

এর মধ্যে কুশখালী বিওপির দুটি দল সাতক্ষীরা সদর উপজেলার গোজালির মোড় ও শ্মশানঘাট এলাকা থেকে প্রায় ৪০ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২০ বোতল মাদক তৈরির কেমিক্যাল (AFINE CHEMECAL DRAC-২৫ এমএল) ও ঔষধ উদ্ধার করে।

এ ছাড়া চান্দুরিয়া বিওপির সদস্যরা কলারোয়া উপজেলার চান্দুরিয়া এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেন। অন্যদিকে, মাদরা বিওপির দল উত্তর ভাদিয়ালী এলাকা থেকে আরও ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ঔষধ আটক করে।

জব্দ করা মালামাল সাতক্ষীরা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরি করে পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা রাখা হয়েছে।

 

 

বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচার করছিল। এ চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com