Breaking News

কলারোয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত

Spread the love
কামরুল হাসান:
কলারোয়ায় তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন তার বড় ভাই রুহুল আমিন (৩৪)।
এ ঘটনায় একই পরিবারের চারজনকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ৮নং কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
হতাহত দু’ভাই একই গ্রামের ছলেমান শেখের ছেলে।
নিহত ইব্রাহিম হোসেন পেশায় ভ্যানচালক। তিনি এক সন্তানের জনক এবং বর্তমানে তার স্ত্রী অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
নিহত ইব্রাহিম হোসেনের স্ত্রী মেঘলা খাতুন জানান- বাড়ির পাশের একটি মুরগির খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম তার স্বামী ইব্রাহিম হোসেন ও ভাসুর রুহুল আমিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। মারাত্মক আহত অবস্থায় স্বামীকে কলারোয়া হাসপাতালে এবং ভাসুরকে সাতক্ষীরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কলারোয়া হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডাক্তার ফারজানা রহমান জানান- বেলা সাড়ে তিনটার দিকে ইব্রাহিম হোসেনকে হাসপাতালে নিয়ে আসা হয়। ততক্ষণে ইব্রাহিম হোসেন মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলারোয়া থানার ওসি এইচএম শাহিন জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় নিয়ে আসে। তারা হলেন কেরালকাতা ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২৮), তার স্ত্রী সাথী আক্তার (২৫), আরিফুলের পিতা মৃত আবুবক্কার গাজীর ছেলে জামাল উদ্দিন (৬২), তার স্ত্রী শাহানারা খাতুন (৫৫)।
তিনি আরো জানান- লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এ ঘটনা জানতে পেরে বিকেলে নিহতের বাড়িতে ছুটে যান তালা-কলারোয়ার নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি এ সময় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং এ ঘটনার তীব্র নিন্দা জানান।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com