Breaking News

সাতক্ষীরা ল কলেজের প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ল কলেজের প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) ৩রা রমজান এড. হাসনা হেনা খান ফাউন্ডেশনের আয়োজনে সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের পলাশপোল জামে মসজিদে প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিলে মরহুমার রুহের মাগফেরাত কামনা ও দেশ-জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পলাশপোল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ শহিদুল ইসলাম। মোনাজাতে সকল মুসল্লিদের সুস্বাস্থ্য কামনা এবং সকল কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা করার পাশাপাশি দেশ ও জাতির উন্নয়ন-সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. এম শাহ আলম, সাতক্ষীরা ল কলেজের প্রিন্সিপাল ডক্টর রবিউল ইসলাম খান, জেলা ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক এড. ফাহিমুুল হক কিসলু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক এড. আকবার আলী, সদস্য সচিব আলহাজ্ব এড. নুরুল আমিন, প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের একমাত্র সন্তান বিথার রবিউল খান প্রমুখ।
ইফতার মাহফিলে উপস্থিত সবাই সাতক্ষীরা ল কলেজের প্রভাষক মরহুমা এড. হাসনা হেনা খানের কর্মময় জীবনের বিভিন্ন দিকের ওপর আলোচনা করেন এবং রুহের মাগফেরাত কামনার পাশা পাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ব্যক্ত করেন। দোয়া ও ইফতার মাহফিলে রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনজীবী, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী, স্থানীয় এলাকাবাসী ও মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com