
তালা প্রতিনিধি :তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া বাজারে আঞ্চলিক কার্যালয় দখলের ঘটনায় তালা থানায় অভিযোগ দায়ের করেছে ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম সবুজ। সোমবার (১৬ ফেব্রয়ারি) রাতে অভিযোগ দায়ের করা হয়। এরআগে ১৫ ফেব্রয়ারি সকালে যুবদলের কার্যালয় দখল করেন স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। যাহা বিভিন্ন মিডিয়া নিউজ প্রকাশিত হয়েছে।
অভিযুক্তরা হলেন, কলিয়া গ্রামের মৃত: আকবর আলী মোড়ল’র পুত্র মোঃ ইয়াছিন মোড়ল,মোঃ ইছাক মোড়ল,আয়ুব আলী মোড়ল, মৃত: মফেজ উদ্দীন শেখ’র পুত্র মোঃ নূরুল ইসলাম শেখ ও তার পুত্র ইলিয়াজ শাহিন।
অভিযোগ সুত্রে জানা গেছে, কলিয়া বাজারে যুবদলের একটি আঞ্চলিক অফিস ছিল। যাহা গত ৬/৭ মাস ভাড়া নিয়া ইউনিয়ন যুবদলের আঞ্জলিক কার্যালয় হিসাবে পরিচালনা করিয়া আসিতেছি। এমতাবস্থায় গত ইং ১৫/০২/২০২৬ তারিখ ভোর আনুমানিক ৫:০০ ঘটিকার সময় সকল বিবাদীরা মিলিত ভাবে সু-কৌশলে পূর্বপরিকল্পিত ভাবে আমাদের অফিসে অনধিকার প্রবেশ করিয়া গায়ের জোরে বে-আইনী ভাবে অফিসের সাইনবোর্ড, এবং অফিস কক্ষে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নেতা নেত্রীদের ছবি, ব্যানার ফেস্টুন, চেয়ার, টেবিল সহ অফিসের অন্যান্য মূল্যবান ডকুমেন্ট ভাংচুর ও লুটপাট করিয়া নিয়া যায়। এবং অফিস কক্ষে নতুন তালা মারিয়া জবর দখল করিয়া রাখিয়াছে। সকল বিবাদীগণ আমাদের প্রকাশ্যে খুনজখম ও প্রাণনাশের হুমকী দিতে এবং আস্ফালন করিতে থাকে যে, আজ হইতে এই অফিস আমরা দখল করিয়া লইলাম। এর ত্রী-সীমানায় তোদের কে পাইলে জানে শেষ করিয়া ফেলিব। তাই আমার মনে হয় আমরা পূনরায় অফিসের কার্যক্রম পরিচালনা করিতে গেলে বিবাদীরা আমাদের সহিত শান্তি শৃঙ্খলা ভঙ্গ করিয়া যে কোন মুহুর্তে রক্তপাত ঘটাইতে পারে।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
