Breaking News

কলারোয়ায় বিএনপি নেতা আমান মাস্টারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো বিএনপি

Spread the love

কামরুল হাসান: কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্যাহ আমান এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। আজ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়ার কথা জানানো হয়েছে। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছিল।
এদিকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় তালা-কলারোয়ার ধানের শীষের কান্ডারী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষক নেতা আমানুল্যাহ আমান।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com