
কামরুল হাসান:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি সংগ্রাম করে আসছে। জীবন মানের উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করে তিনি বলেন, প্রতিটি মানুষের কর্মসংস্থান, বাসস্থান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ডসহ সব ধরনের নাগরিক সুবিধা ও নিরাপত্তা বিধানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ধানের শীষে ভোট দিয়ে আপনার গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করুন। দেশকে উন্নয়ন ও অগ্রগতির শীর্ষে নিয়ে যান। সোমবার সন্ধ্যায় কলারোয়ার কয়লা হাইস্কুল ময়দানে ৩নং কয়লা ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দেশ গঠনের যে স্বপ্ন, তা বাস্তবায়ন করতে ধানের শীষে আপনার মূল্যবান ভোটটি প্রার্থনা করছি। আমরা বিশ্বাস করি, জননেতা তারেক রহমানের নির্দেশিত পথে এদেশের প্রতিটি নাগরিকের স্বপ্ন পূরণ হবে। কেবলমাত্র ধানের শীষই পারে দেশবাসীর সকল আশা-আকাঙ্ক্ষার বাস্তব রূপ দিতে। কয়লা ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নির্বাচনি জনসভায় ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব কলারোয়ার ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডে তাঁর ভূমিকা উল্লেখ করে বলেন, সকল ধর্ম-বর্ণের মানুষের উন্নয়নে অতীতের মতো কাজ করতে চাই। দল মতের উর্ধ্বে থেকে মানুষের সেবা করতে চাই। আপনারা যদি আমাদের সুযোগ দেন তাহলে কলারোয়ায় স্টেডিয়াম, বাইপাস সড়ক নির্মাণসহ সকল ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে উন্নয়ন করতে চাই। সকল নাগরিকের শান্তি ও নিরাপত্তা রক্ষায় আপনাদের পাশে থাকতে চাই।
এর আগে বিকেলে উপজেলার কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপি আয়োজিত বোয়ালিয়া হাইস্কুল ময়দানের নির্বাচনি জনসভায় ধানের শীষে ভোট প্রার্থনা করে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। কেঁড়াগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বিপুল সংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।
পৃথক এ দুটি জনসভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, কলারোয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সহ সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাধারণ সম্পাদক ও কয়লা ইউনিয়নের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আব্দুর রকিব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, পৌর বিএনপির সহ সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আক্তারুজ্জামান, ইউনিয়ন বিএনপি নেতা মাস্টার আব্দুল মাজেদ, মোঃ রফিক, নুরুল ইসলাম, রবিউল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক আলমগীর কবির, কৃষক দলের আহবায়ক মাস্টার মনিরুজ্জামান, আনারুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোশাররফ হোসেন, তাঁতী দলের আহবায়ক আব্দুল জলিল, মৎস্যজীবী দলের সভাপতি নুরুল আমিন খান, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাজালাল আহমেদ সাজুসহ বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
