Breaking News

সাতক্ষীরা-১ হবে দারিদ্র্যমুক্ত ও উন্নয়ন মুখী: এমপি প্রার্থী হাবিব

Spread the love
জহর হাসান সাগর:  তালা উপজেলার জালালপুর ও মাগুরা ইউনিয়নে বিএনপির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীর পৃথক নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে।
গতকাল বিকেল ও সন্ধ্যায় জালালপুরের জেঠুয়া কাঁচাবাজার চত্বর এবং মাগুরা বাজার ফুটবল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং আনারুল ইসলাম ও হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি।
অন্যদিকে, মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং যুবদল নেতা গাজী শাহীন আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, যুগ্ম সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে ফারুকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, আগামী দিনে যদি দেশের সর্বস্তরের মানুষ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে জনগণ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে। উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমি নির্বাচিত হলে জেঠুয়া বাজারে আধুনিক মার্কেট নির্মাণ, কানাইদিয়া ব্রিজ নির্মাণ এবং জেঠুয়ার খাল পুনঃখনন করব। একই সঙ্গে তালা উপজেলার দীর্ঘদিনের অসম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পন্ন করে এ অঞ্চলকে উন্নয়নের নতুন দৃষ্টান্তে পরিণত করব। তিনি আরও বলেন, “তালা উপজেলাকে দারিদ্র্যমুক্ত করতে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। মাদক, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।”
জনকল্যাণমূলক কর্মসূচির কথা উল্লেখ করে হাবিবুল ইসলাম হাবিব বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবিত্ত পরিবারের নারীপ্রধানদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে মাসিক ২,৫০০ টাকা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রকৃত কৃষকদের জন্য ৫,০০০ টাকা করে কৃষিভাতা প্রদান করা হবে।
প্রতিপক্ষের উদ্দেশে তিনি বলেন, আমার প্রতিপক্ষের কিছু কর্মী বিএনপির পোস্টার ব্যবহার করছে। তাদের সতর্ক করতে চাই—বিএনপি পোস্টার ছাড়া রাজনীতি করে না, অতীতেও করেনি, ভবিষ্যতেও করবে না।
দুই জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পুরো এলাকা দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com