আল-আকসা মসজিদে পাঁচ শতাধিক ইসরায়েলির ‘তাণ্ডব’

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
অধিকৃত পশ্চিম জেরুজেলামের আল-আকসা মসজিদের কমপ্লেক্সে রোববার (৬ এপ্রিল) পাঁচ শতাধিক অবৈধ ইসরায়েলি বসতি তাণ্ডব চালিয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সৌদি গেজেট।

এক বিবৃতিতে জেরুজালেমের গভর্নরেট এই হামলার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলি পুলিশ বাহিনীর ভারী উপস্থিতিতে এই তাণ্ডব হয়েছে। ইহুদি বসতিরা সেখানে প্রবেশের সময় মসজিদের কমপ্লেক্সে ইসরায়েলি পুলিশ মোতায়েন ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ এপ্রিল থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী ইহুদি পাসওভার ছুটির আগে ইহুদি বসতি স্থাপনকারীরা তাদের উস্কানি কার্যকলাপ তীব্র করেছে।

ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলছে, গত মাসে আল-আকসা মসজিদে ২১বার ‘তাণ্ডব’ চালানো হয়েছে। জেরুজালেমের প্রশাসন জানিয়েছে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকেই মসজিদের কমপ্লেক্সে ১৩ হাজার ৬৪ ইহুদি বসতি অবৈধভাবে প্রবেশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৩ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ ইহুদি বসতিদের প্রায় প্রতিনিয়ত মসজিদ কমপ্লেক্সে প্রবেশ করার অনুমতি দিয়েছে।

About dainiksatkhira24

Check Also

রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

Spread the loveডেস্ক রিপোর্ট: রাশিয়ার ভূখণ্ডে ইতোমধ্যে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা অবস্থান করছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com