Breaking News

তালায় ধানের শীর্ষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

Spread the love

ফারুক সাগর: সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নে ধানের শীর্ষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(১ফেব্রুয়ারি) মাগুরা ফুটবল খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।মাগুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আমিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথ ছিলেন,সাতক্ষীরা -১(তালা-কলারোয়া) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,ছাত্রদল সভাপতি সোহাগ মোড়ল,সেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক রিপন খান,আশরাফুল শেখ,মিঠুন গল্দার প্রমুখ।প্রধান অতিথি তার বক্তবে বলেন,বেগম খালেদা জিয়ায় এ জনপদে সাতবার এসে ছিলেন। তিনি নারীদের বিনা বেতনে লেখাপড়া সুযোগ সৃষ্টি করেন। জিয়াউর রহমান কৃষকের উন্নায়নে দেশব্যাপী খাল খননের কাজ করেন। তার উত্তরসূরি বিএনপি’র চেয়ারপার্সন তারেক রহমান বলেছেন “সবার আগে বাংলাদেশ।” আপনারা আসন্ন নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবেন।তালা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উৎসবমুখর পরিবেশে জনসভয় অংশগ্রহণ করে।

অনুষ্ঠানটি সন্চালনা করেন,মাগুরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম ও যুবদল আহ্বায়ক গাজী শাহীনউদ্দীন শাহীন।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com