সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে মাদকসহ তিন লক্ষাধিক টাকার চোরাচালানি পণ্য জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সহ তিন লক্ষাধিক টাকার ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, মাদরা, কাকডাঙ্গা, বৈকারী ও ঘোনা বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, পদ্মশাখরা বিওপির একটি টহলদল সীমান্ত পিলার ১/২৩-এস এর নিকটবর্তী এলাকা থেকে বাংলাদেশ অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা আমবাগান এলাকা হতে ১১৮ বোতল ভারতীয় উইনসিরাক্স সিরাপ জব্দ করে, যার বাজারমূল্য প্রায় ৪৭ হাজার ২০০ টাকা।

এ ছাড়া ঘোনা বিওপির অভিযানে দাঁতভাঙ্গা মাঠ এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়। মাদরা বিওপি কলারোয়া উপজেলার তেতুলতলা মাঠ এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বৈকারী বিওপির অভিযানে সাতক্ষীরা সদর উপজেলার নতুন গ্রাম এলাকা থেকে ১ লাখ ৫ হাজার টাকা এবং কাকডাঙ্গা বিওপির অভিযানে কলারোয়ার মন্দিরঘাট এলাকা থেকে ৪৫ হাজার টাকা মূল্যের শাড়ি জব্দ করা হয়।

সব মিলিয়ে অভিযানে জব্দ করা চোরাচালানি মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ৩ লাখ ২ হাজার ২০০ টাকা।

বিজিবি জানায়, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। জব্দ করা মালামাল সাতক্ষীরা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

সাতক্ষীরা-৩৩ বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান জানান, চোরাচালান ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালু থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com