
কামরুল হাসান:
কলারোয়ায় মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর ৯০ তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন করেছে বিএনপি। সোমবার বিকেলে পৌর সদরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক অধ্যক্ষ রইছ উদ্দীন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিনের সঞ্চালনায় দোয়ানুষ্ঠান পূর্ব আলোচনায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক মেয়র গাজী আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের বাচ্চু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ খান, পৌর বিএনপির সহ-সভাপতি মোস্তফা আখলাকুর রহমান শেলী, সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবদলের আহবায়ক এম এ হাকিম সবুজ, সদস্য সচিব তাওফিকুর রহমান সঞ্জু, বিএনপি নেতা প্রভাষক সালাহউদ্দিন পারভেজ, শওকত হোসেন, পৌর ছাত্রদল নেতা জি এম সোহেলসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী। আলোচনা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এঁর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ানুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন হাফেজ আশিকুর রহমান।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
