Breaking News

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ছাত্রী জাতীয় ক্রীড়া জগতের কৃতিমান খেলোয়াড়কে সংবর্ধনা 

Spread the love
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ছাত্রী জাতীয় ক্রীড়া জগতের কৃতিমান খেলোয়াড় জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক আফাইদা খন্দকার প্রান্তি, জাতীয় নারী দল বক্সার আফরা খন্দকার প্রাপ্তি ও বাংলাদেশ জাতীয় দলের শুটার জাফিরাহ খানম জ্যোতির সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সাতক্ষীরা প্রি-ক্যাডেট  স্কুলের আয়োজনে বিদ্যালয় এর হলরুমে স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, প্রান্তী ও প্রাপ্তির গর্বিত পিতা বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব খন্দকার আরিফ হাসান প্রিন্স, ছাত্ররা সরকারি মহিলা কলেজের প্রভাষক আশরাফ হোসেন, সোহানা রুম্মন, জ্যোতির গর্বিত মাতা জেসমিন চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান শাহিনসহ স্কুলের শিক্ষক,শিক্ষার্থীর অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com