ঘুষের মামলায় খালাস, তারেক রহমানের রাজনীতিতে আর বাধা নেই

Spread the love

অনলাইন ডেস্ক:
হত্যা মামলা থেকে দায়মুক্তির উদ্দেশে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবরসহ ৮ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৩ এই রায় ঘোষণা করেন। তারেক রহমানের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও বোরহান উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁরা জানান, এতে তারেক রহমানের দেশে ফিরে আর রাজনীতি করতে বাধা নেই।

মামলার অভিযোগপত্রে বলা হয়, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশে ২১ কোটি টাকা ঘুষ গ্রহণ করা হয়। এক এগারোর সময়ে বিষয়টি নিয়ে মামলা করে দুর্নীতি দমন কমিশন ( দুদক)।

তারেক রহমানের আইনজীবীরা জানান, আসামিদের পক্ষে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। মিথ্যা মামলায় হয়রানি করায় দুদকের বিরুদ্ধে মামলা করা হবে।

এ রায়ের মধ্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই বলেও জানান তাঁর আইনজীবীরা। তাঁরা জানান, বিচারিক আদালতে তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই।

About dainiksatkhira24

Check Also

নতুন করে গণভোট প্রসঙ্গে সরকারের কাছে তিন প্রশ্নের স্পষ্ট জবাব চাইলেন জামায়াত নেতা আযাদ

Spread the love নিউজ ডেস্ক: গত ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com