
নিউজ ডেস্ক:
চব্বিশের উত্তাল জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দেওয়া রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে ৪৫৭ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।
এর আগে গত ১৭ নভেম্বর একটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন। একই মামলার আরেকটি অভিযোগে তাদের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়।
আমৃত্যু কারাদণ্ডের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে বলে জানা গেছে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
