Breaking News

সুন্দরবন ভ্রমনের কথা বলে একনারীকে অপহরণ- আটক অপহরণকারী

Spread the love

মোংলা প্রতিনিধি:

সুন্দরবনে ভ্রমনে আসা এক নারী অপহরণের ২০ দিন পর উদ্ধার। রবিবার ১১ জানুয়ারি ২০২৬ তারিখ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২০ ডিসেম্বর সুন্দরবন ভ্রমণের কথা বলে  লিমা খাতুন (১৮) নামে এক নারীকে  কৌশলে খুলনার দাকোপ থানাধীন বানিশান্তা এলাকা নিয়ে জিম্মি করা হয়। ভুক্তভোগী ওই নারী দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় তাঁর স্বামী সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।
পরবর্তীতে,  ১০ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা ৬টায় ভুক্তভোগীর স্বামী বাণিশান্তা এলাকায় গিয়ে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় স্ত্রীকে উদ্ধার করে নিয়ে আসার চেষ্টা করেন। এসময় সাগর মোল্লা (২৫) নামক অপহরণকারী তাদেরকে অনুসরণ করে মোংলা বাসস্ট্যান্ড এলাকায় উপস্থিত হয়ে ভুক্তভোগীর ভাই পরিচয়ে পুনরায় তাকে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি কোস্ট গার্ড অবগত হলে কোস্ট গার্ড বেইস মোংলা হতে একটি উদ্ধারকারী দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছায়। এসময় আভিযানিক দল অপহৃত নারীকে উদ্ধার করার পাশাপাশি অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত নারী ও আটককৃত অপহরণকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করে কোস্টগার্ড

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় রাসায়নিক দিয়ে পাকানো ৯ হাজার কেজি আম উদ্ধার, পরে ধ্বংস

Spread the love  নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com