Breaking News

কিছু ভুয়া খবর দেখলাম : তাহসান

Spread the love

বিনোদন ডেস্ক:
গেল বছরের শুরুতেই হঠাৎ বিয়ের খবর দিয়ে আলোচনায় এসেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে নতুন জীবনের সূচনা করেছিলেন তিনি। তবে বিয়ের এক বছরের মধ্যেই সেই সংসার ভাঙনের মুখে।

সম্প্রতি বিবাহবার্ষিকী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু খবর ও ছবি ছড়িয়ে পড়ে।

এসব খবর ভুয়া জানিয়ে মুখ খুলেছেন তাহসান। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি। কিন্তু বিবাহবার্ষিকী নিয়ে কিছু ভুয়া খবর দেখলাম, সে কারণেই বলতে হচ্ছে যে আমরা এখন একসঙ্গে থাকছি না।’এই মুহূর্তে ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে আগ্রহী ছিলেন না তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিবাহবার্ষিকী নিয়ে এসব খবর দেখে সংসার ভাঙনের বিষয়ে কথা বলেন জনপ্রিয় এই গায়ক। জন্মদিন ও বিবাহবার্ষিকী উদযাপন নিয়েও চলা জল্পনার অবসান ঘটিয়ে তাহসান জানান, সম্প্রতি তাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

তাহসান খান বলেন, ‘খবরটি সত্য। দীর্ঘদিন ধরেই, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা বিচ্ছিন্ন এবং আলাদা থাকছি।সঠিক সময় এলে তখনই এই বিষয়ে বিস্তারিত বলব।’২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন এবং নিউইয়র্কে তার নিজস্ব একটি মেকআপ প্রতিষ্ঠান রয়েছে।

এর আগে ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে।

About dainiksatkhira24

Check Also

পূজার বিবাহিত পুরুষের প্রেমে পড়ার রেকর্ড নাই: নিশো

Spread the loveবিনোদন ডেস্ক: বড় পর্দায় আফরান নিশোর উত্থান যেন এখন তুঙ্গে। ‘সুড়ঙ্গ’ দিয়ে যে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com