Breaking News

আবারও যুদ্ধবিরতি ভেঙে সিরিয়ায় ফের সংঘাত শুরু

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) এবং সিরিয়ার সরকারি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে শুরু হওয়া যুদ্ধবিরতি ভেঙে শহরের শেখ মাকসুদ এলাকায় ফের সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘাতের জেরে আশরাফিহ এবং শেখ মাকসুদ এলাকা থেকে প্রায় দেড় লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। খবর আলজাজিরার।

সিরিয়ার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শিগগিরই সংঘাত সমাপ্ত হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, শেখ মাকসুদ এলাকায় পূর্ণাঙ্গ নিরাপত্তা অভিযান সমাপ্ত হয়েছে। সেখান থেকে এসডিএফ সদস্যদের গ্রেপ্তার এবং ভারী অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক ডিভাইস জব্দ করা হয়েছে। একইসঙ্গে বাসিন্দাদের ঘর থেকে বের না হতে সতর্ক করা হয়েছে।

সেনাবাহিনীর এই ঘোষণার পরেও কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে সংঘাত চলছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এর আগে গতকাল শুক্রবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে কুর্দি যোদ্ধাদের তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় আধা-স্বায়ত্তশাসিত অঞ্চলে ফিরে যাওয়ার জন্য ৬ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল। তবে আলেপ্পোর কুর্দি কাউন্সিল এই প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়। এরপরই সেনাবাহিনী শেখ মাকসুদ এলাকায় বিমান ও ড্রোন হামলা শুরু করে।

এই রক্তক্ষয়ী সংঘর্ষে গত মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত এবং ১৭৩ জন আহত হয়েছেন। সিরিয়ার বর্তমান সরকার ক্ষমতায় আসার এক বছরের মধ্যে এটিই আলেপ্পোতে সবচেয়ে বড় সহিংসতার ঘটনা।

আহমেদ আল-শারা’র নেতৃত্বাধীন সিরীয় সরকার উত্তর-পূর্বাঞ্চলের তেল সমৃদ্ধ এলাকার নিয়ন্ত্রণ থাকা কুর্দি বাহিনীকে মূল সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছে। গত বছর মার্চ মাসে এ সংক্রান্ত একটি চুক্তি হলেও তা বাস্তবায়নে ধীরগতির কারণে দুপক্ষের মধ্যে আস্থার সংকট প্রকট হয়েছে।

About dainiksatkhira24

Check Also

বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে সাতক্ষীরায় অবস্থান কর্মসূচি: কারাবন্দি সাংবাদিকদের মুক্তির দাবি

Spread the loveনিজস্ব প্রতিনিধি: ‌‍‍‍‍‌‍‘আক্রান্ত গণমাধ্যম মানেই আক্রান্ত রাষ্ট্র’, ‘সাংবাদিকতা কোনো অপরাধ নয়’ এমন সব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com