
নিজস্ব প্রতিনিধি :
কনকনে শীতের মধ্যে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা। সংগঠনটির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শনিবার (০৩ জানুয়ারি ) সাতক্ষীরা জেলায় এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে অসহায় ও গরিব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আন্জুমানারা বেগম, সাধারণ সম্পাদক জ্যোৎন্সা দত্ত, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, ব্রাঞ্চ এক্সিকিউটিভ মোঃ মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির নেত্রীবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান তীব্র শীতে অসহায়, দুস্থ ও গরিব মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। বিশেষ করে দরিদ্র নারীরা শীতবস্ত্র কিনতে না পারায় এবং প্রচণ্ড শীত সহ্য করতে না পেরে মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় তাদের সামান্য হলেও কষ্ট লাঘবের জন্য বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা এই মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।
বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো। মানবিক সহায়তার মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
এ সময় এলাকার অসহায় ও দরিদ্র নারীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
