Breaking News

ফরম পূরণ করতে না পারায় মনোনয়নপত্র জমা দিতে পারলেন না কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম

Spread the love

নিউজ ডেস্ক:

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনলেও জমা দিতে পারেননি কনটেন্ট ক্রিয়েটর আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্ধারিত সময়ের আধা ঘণ্টা পরে তিনি মনোনয়নপত্র জমা দিতে গেলে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তা জমা নেননি। আজ সোমবার বিকেল সাড়ে ৫টায় তিনি মনোনয়নপত্র জমা দিতে যান।

এরআগে আজ দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়ন তোলেন হিরো আলম। তিনি আমজনতা পার্টি থেকে নির্বাচন করতে মনোনয়নপত্র কেনেন।

এ বিষয়ে হিরো আলম বলেন, ‘আমার ফরম পূরণ করতে ৩০ মিনিট সময় বেশি লেগেছে। আমি সাড়ে ৫টায় আসার পর মনোনয়নপত্র জমা দিতে গেলে তা গ্রহণ করা হয়নি।’

জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, ‘তাকে (হিরো আলম) আগেই বলেছিলাম ৫টার মধ্যে জমা দিতে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেনি বিধায় নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা নেওয়া হয়নি।’

এর আগে মনোনয়নপত্র তোলার পর হিরো আলম সাংবাদিকদের বলেন, ‘আমি সব সময় হামলা মামলার শিকার হয়ে আসছি। আমার নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন। অন্য অনেক প্রার্থীও নিরাপত্তার জন্য গানম্যান চাচ্ছেন। নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা বলতে পারছি না। আমরা সবাই চাই সুষ্ঠু নির্বাচন, যা বিগত কয়েকটি নির্বাচনে হয়নি।’

হিরো আলম বলেন, ‘আমাকে অনেকে বগুড়া-৬ সদর আসন থেকে নির্বাচন করতে বলেছিলেন। কিন্তু সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করায় আমি তার প্রতি সম্মান জানিয়ে এ আসনে নির্বাচন করছি না। আমি আগেও বগুড়া-৪ আসনে নির্বাচন করেছি, এবারও ওই আসন থেকে নির্বাচন করব।’

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে মধুসংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে ভারতে ঢুকে পড়া ৪ মৌয়াল উদ্ধার

Spread the love রঘুনাথ খাঁ: সুন্দরবনে মধু সংগ্রহকালে ঝড়ের কবলে পড়ে দিক হারিয়ে ভারতে ঢুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com