Breaking News

শ্যামনগরে বি এনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করলেন কৃষকদল নেতা

Spread the love

নিজস্ব প্রতিনিধি :সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার অভিযোগ এনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করেছে কাশিমাড়ী ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক আমানত মোল্যা।বৃহস্পতিবার( ১৪ মার্চ) রাতে শ্যামনগর থানায় বাদী হয়ে এ মামলা দায়ের করেন তিনি। মামলায় ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে , বিএনপি নেতাকর্মীরা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে নৈরাজ্য সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিস্ফোরণ ঘটিয়েছে। মামলার আসামিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জগলুল হায়দার, সহ-সভাপতি জহুরুল হায়দার, সাবেক সাধারণ সম্পাদক গাজী আনিছুজ্জামানসহ আওয়ামী লীগের প্রায় ২০-২২ জন নেতার নামও রয়েছে।

তবে বিএনপির একাংশের দাবি, মামলায় ষড়যন্ত্র করে কাশিমাড়ী ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ২৫ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন ইউনিয়ন শ্রমিকদল সভাপতি আতিয়ার, যুবদলের সাবেক সভাপতি নুরুজ্জামান, ইউনিয়ন কৃষকদল সভাপতির পিতা বিএনপি কর্মী নজরুল ইসলাম নজু, শ্রমিকদল নেতা রফিকুল ইসলাম, ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং কৃষকদলের সদস্য সচিব আব্দুল গফ্ফারসহ অন্যান্য নেতাকর্মী।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আব্দুর রশিদ বলেন, বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারনে এ মামলা করা হয়েছে। তিনি দাবি করেন, বিএনপিরই একাংশের নেতা আজিজুল সরদার, আনোয়ার হোসেন, আব্দুল ওয়াহেদ ও আশেক মুন্নার ষড়যন্ত্রে এসব নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

স্থানীয় একটি সূত্র জানায়, ১২ মার্চ বিকালে ইউনিয়ন বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যেখানে জামায়াতের কিছু কর্মীও জড়িয়ে পড়ে। এরপর ১৩ মার্চ রাতে জয়নগর এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। এ সময় থেমে থেমে কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটে, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

মামলার বাদী আমানত মোল্যা জানান, বিএনপির কিছু নেতাকর্মীর নাম মামলায় এসেছে কারণ তারা লাঠিসোটা নিয়ে এগিয়ে এসেছিলেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আশেক ইলাহী মুন্না জানান, তিনি গুরুত্বপূর্ণ মিটিংয়ে ছিলেন বলে মামলার বিষয়ে কিছুই জানেন না। তবে এই মামলাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা মামলাটিকে প্রতিপক্ষের ষড়যন্ত্র হিসেবে দেখছেন। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, কাশিমাড়ী এলাকায় বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতারা একটি মামলা দায়ের করেছেন। মামলায় বিএনপি নেতাকর্মীদের নাম থাকলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com