Breaking News

শেখ হাসিনা তার শাসনামলে ৬০ লক্ষ মানুষের নামে কেচ দিয়েছে,——-সাতক্ষীরায় ইফতার মাহফিলে বিএনপি’র কেন্দ্রীয় নেতা হাবিব

Spread the love

বিশেষ প্রতিনিধি ঃ বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা তার শাসনামলে বলেছিলেন, ১০ টাকায় চাউল খাওয়াবে, ঘরে ঘরে চাকরী দেবে, সার কীটনাশক ফ্রি দেবে। কিন্তু ফ্রি না দিয়ে ৬০ লক্ষ মানুষের নামে কেচ দিয়েছে, কেচ দিয়েছে আলেম অলামাদের নামেও। হত্যা করেছে অসংখ্য মানুষকে।
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়ন বিএনপি আয়োজিত আলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে ইফতার পূর্ব মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট হাসিনার আমলে আমাদের নেত্রী, প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা কেচ ও সাজা দিয়ে তাকে হত্যা করার চেষ্টা করেছিল। আমাদের নেত্রীর জৈষ্ঠ্য পুত্র তারেক রহমানের নামে কেচ দিয়ে বিদেশে পাঠিয়েছে। তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নামে কেচ দিয়ে, সাজা দিয়ে তাকে হত্যা করেছে। শুধু তাই নয়, হেফাজতের উপর হামলা করে অসংখ্য আলেম অলামাদের হত্যা করেছে। হত্যা করেছে বিডিআরের প্রধানসহ ৫৭ জন সেনা কর্মকর্তাকে। এই হত্যা করে শেখ হাসিনা পৃথীবির জঘন্যতম কাজ করেছে। তাতেও সে ক্ষ্যান্ত হয়নি। জামায়াতের আমীর নিজামী, বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী, মুজাহিদ ও সাইদী সাহেবের মত অসংখ্য লোককে মিথ্যা সাজা দিয়ে হত্যা করেছে। এতো গুলো মানুষকে হত্যা করেও তার শেষ রক্ষা হয়নি। তাকে কিন্তু ছাত্র জনতা আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আব্দুর রশিদ মিয়া, মুখপাত্র রইচ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, সাবেক যুগ্নু সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, শেখ আব্দুল কাদের বাচ্চু, সাবেক অধ্যক্ষ আবু বকর সিদ্দিকী, রবিউল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন, কলারোয়া পৌর বিএনপির সাবেক সভাপতি আলাহাজ্ব কামরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রসুল, উপজেলা যুবদলের সভাপতি এম এ হাকিম সবুজ, সিনিয়র সহ-সভাপতি কেএম আশাবুজ্জামান পলাশ, যুগ্ম আহŸায়ক প্রভাষক সালাউদ্দিন পারভেজ, উপজেলা কৃষক দলের সভাপতি মনিরুজ্জামান, সদস্য সচিব মনিরুজ্জামান মনি, পৌর কৃষক দলের সদস্য সচিব রুহুল কুদ্দুস, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহজালাল সাজু প্রমুখ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com