Breaking News

জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সকল উপজেলা ও পৌর কমিটি বিলুপ্তি ঘোষণা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, সাতক্ষীরা জেলা শাখার অধিনস্থ সকল উপজেলা ও পৌর শাখার কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় অদ্য ২৩/১২/২০২৫ খ্রি. তারিখ হতে সকল কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার জাতীয়তাবাদী ওলামাদল সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক হাফেজ মাওঃ মো.আনিছুর রহমান আজাদী ও সদস্য সচিব হাফেজ মোঃ সাইফুল্লাহ আল-কাফি এর স্বাক্ষরিত এক পত্রে উক্ত উপজেলা ও পৌর কমিটি বিলুপ্তি ঘোষণা করেন। এবং বিজ্ঞপ্তিতে আরো বলা হয় সাতক্ষীরা জেলা শাখার অধিনস্ত সকল উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলকে গতিশীল ও সু-সংগঠিত করার লক্ষ্যে অতি দ্রুত সকল উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com