Breaking News

সাতক্ষীরায় বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে যুব ফোরামের পরামর্শ সভা

Spread the love
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরায় সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্টেকহোল্ডারদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা কেন্দ্রে বেসরকারি সংস্থা রূপান্তরের সহযোগীতায়া ও যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের আয়োজনে এ পরামর্শ সভা অনুষ্টিত হয়।
এতে জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধার অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম। অন্যান্যেদের মধ্যে বক্তব্য দেন জেলা তথ্য করমকর্তা জাহারুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচাক নাজমুন নাহার, সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা, জেলা যুব উন্নয়ন দপ্তরের উপ-পরিচালক সঞ্জিব দাস, বেসরকারি সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাদব দত্ত, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুব, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, মাছরাঙ্গা টিভি ও আমাদের সময়ের মোস্তাফিজুর রহমান উজ্জল, যুব প্রতিনিধি কর্ণ বিশ্বাস কেডি, আইরিন সুলতানা, চম্পক লতা দাশ সহ আরো অনেকে।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সম্প্রতি বজায় রেখে যুব সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। একই সাথে সরকারকে এই ভোটে সহযোগীতার মাধ্যমে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে আহবান করা হয়।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com