Breaking News

পাইকগাছায় সাবেক পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

Spread the love

পাইকগাছা প্রতিনিধি:পাইকগাছায় সাবেক পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন।পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর একটি মামলায় আপোষের শর্তে জামিন নিয়ে আপোষ না করে ও আদালতে হাজির না হওয়ায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারী করেছেন।মামলার বাদী মুজিবর রহমান জানান, ২০২৩ সালে পাইকগাছা পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর ও তার সহযোগী আক্তার গোলদার এবং অজ্ঞাত নামা গুন্ডা, পান্ডা লোকজন মামলার বাদী মুজিবর রহমানের পৌরসভাধীন সরল বাজারস্থ জমিতে বেআইনি ভাবে দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ করে সেখানে শেখ রাসেল সৃতিসংসদের ঘর নির্মাণ করে, তা-ছাড়া বাদীর নির্মানাধীন স্থাপনার ক্ষতিসাধন করে, তা-ছাড়া বাদীর মজুত রাখা ইট, বালি, খোয়া নিয়ে বাদীকে খুন জখমের ভয়ভীতি দেখান। ঐ ঘটনায় বাদী পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। যার নম্বর সিআর ৮২৬/২৩, আদালত মামলাটি তদন্তে প্রেরণ করেন। তদন্ত শেষে সিআইডি খুলনা মামলার অভিযোগ সত্য মর্মে তদন্ত রিপোর্ট দাখিল করেন। অতঃপর আদালত আসামীদের সমন দেন। সমন পেয়ে মেয়র ও তার সহযোগী বাদীর সাথে আপোষ নিষ্পত্তি করবেন মর্মে ২৪ ডিসেম্বর ২০২৪ জামিন নেন। জামিনের পর মেয়র সেলিম জাহাঙ্গীর বাদীর সাথে আপোষ করেনি ও মামলার ধার্য্য বৃহস্পতিবার আদালতে হাজির হননি। সেকারণ আদালত মেয়রের জামিন বাতিল পূর্বক গ্রেপ্তারি পরোয়ানা জারী করেন। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী এ্যাড: এফ,এম,এ রাজ্জাক।

About dainiksatkhira24

Check Also

২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে নেতাকর্মীদের ঢল

Spread the loveনিউজ ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা বিভাগ সফরে আসছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com