মুন্ডা সম্প্রদায়ের নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিনিময় বিষয়কসভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ মুন্ডা সম্প্রদায়ের সাথে জলবায়ু
সহনশীলতা জোরদার করার লক্ষ্যে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি,
উপযুক্ত পরিবেশ সৃষ্টি এবং জলবায়ু সহিষ্ণু আয়-বর্ধনমূলক
কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে প্রকল্প সমাপনী ও অভিজ্ঞতা বিনিময়
বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংগঠন ব্রেকিং দ্য
সাইলেন্সের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসক
সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ধসঢ়; আফরোজা আক্তার।
ব্রেকিং দ্যা সাইলেন্স এর উপ-পরিচালক ড. মোঃ তারিকুজ্জামানের
সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ
আসিফ আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল
আমিন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর
সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ রোকনুজ্জামান, জেলা মহিলা বিষয়ক
অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার প্রমুখ।
কমিউনিটি চেষ্ট অব কোরিয়ার অর্থায়নে অক্সফ্যাম ইন বাংলাদেশের
সহায়তায় ”ক্রিয়েটিং উইম্যান লিডারশীপ ফর রেজিলেন্স ইন মুন্ডা
আদিবাসী (ইন্ডিজেনাস) কমিউনিটি” প্রকল্পের জেলা পর্যায়ের
এ প্রকল্প সমাপনী ও লানিং শেয়ারিং সভায় সমগ্র অনুষ্ঠানটি
পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্সের প্রোগ্রাম ম্যানেজার ও
জেলা ইনচার্জ মোঃ শরিফুল ইসলাম। প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন
করেন, প্রকল্প সমন্বয়কারী মোঃ কবির আলম। এসময় সেখানে
উন্নয়নকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের
প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং
মুন্ডা সম্প্রদায়ের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্পটি জলবায়ু সহনশীল জীবনযাত্রা, কৃষি, নারী
নেতৃত্বের উন্নয়ন, আয়বর্ধনমূলক কর্মসূচি গ্রহণ, লিঙ্গ
ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক
জনসচেতনতাসহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করার ফলে মুন্ডা
সম্প্রদায়ের জীবন মান যেই পরিবর্তন হয়েছে এবং উন্নয়ন

হয়েছে সেই উন্নয়নর কথা তুলে ধরেন নারীরা। সভায় প্রকল্পটি
শ্যামনগর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে বসবাসরত সকল মুন্ডা
সম্প্রদায়ের জন্য দীর্ঘ মেয়াদী কার্যক্রম গ্রহণ করার জন্য ব্রেকিং দ্য
সাইলেন্স এবং দাতা সংস্থা অক্সফ্যামের কাছে সুপারিশ করা হয়।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com