সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি : শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের হলরুমে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম টুকুর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দিবা শাখার মোঃ মতিউর রহমান, সহকারী প্রধান শিক্ষক প্রভাতী শাখা মোঃ আলতাফ হোসেন, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম বিল্লাহ প্রমুখ।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জিল্লুর রহমান। এ সময় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ফাহিম বিল্লাহ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা মটর শ্রমিক ইউনিয়ন  নির্বাচনকে সামনে রেখে  টিটু-মামুন পরিষদের  মিছিল

Spread the loveনিজস্ব প্রতিনিধি:  সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-খুলনা-৫৫০) বহুল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com