Breaking News

৭২ ঘণ্টা অত্যন্ত সংকটাপন্ন, হাদির ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত: স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী

Spread the love

নিউজ ডেস্ক:
ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তার ভাষায়, হাদির অবস্থা “খুবই ক্রিটিক্যাল” এবং সামনে অন্তত ৭২ ঘণ্টা সবচেয়ে ঝুঁকিপূর্ণ।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন হাদিকে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য দেন।

ডা. সায়েদুর রহমান জানান, হাদির মাথায় বাম কানের ঠিক ওপরে গুলি ঢুকে ডান পাশে বেরিয়ে গেছে। এই গতিপথে মস্তিষ্কের একেবারে গুরুত্বপূর্ণ অংশ ব্রেন স্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, “এটি চিকিৎসাবিজ্ঞানে ম্যাসিভ ব্রেন ইনজুরি হিসেবে বিবেচিত। ব্রেন স্টেম জীবনরক্ষাকারী অনেক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। তাই পরিস্থিতি অত্যন্ত জটিল।”

এ মুহূর্তে হাদির ওপর কোনো নতুন সার্জিক্যাল ইন্টারভেনশন করা সম্ভব নয় জানিয়ে বিশেষ সহকারী আরো বলেন, রোগীকে শুধু লাইফ সাপোর্টে ধরে রাখার চেষ্টা চালানো হচ্ছে।

“আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আশার নিশ্চয়তা দেওয়ার মতো অবস্থা নেই,” বলেন তিনি।

ডা. সায়েদুর জানান, হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে রাখা হয়েছে। তবু “একটুখানি আশার জায়গা” এখনো আছে—কারণ অস্ত্রোপচারের সময় তাঁর শরীরে স্বতঃস্ফূর্ত শ্বাস-প্রচেষ্টার কিছু সাড়া দেখা গেছে।

চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের আগে হাদি একবার শকে চলে গিয়েছিলেন। পরে অ্যাম্বুলেন্সে স্থানান্তরের সময় তাঁর নাক ও গলা দিয়ে প্রবল রক্তক্ষরণ শুরু হয়, যা বর্তমানে নিয়ন্ত্রণে আনা গেছে। তবে “পথটা সহজ নয়”—বলেই মন্তব্য করেন বিশেষ সহকারী।

About dainiksatkhira24

Check Also

এইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা ২ ডিসেম্বর শুরু: শিক্ষামন্ত্রী

Spread the love নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য হওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com