Breaking News

কলারোয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত 

Spread the love
কামরুল হাসান:  কলারোয়ায় পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত দুর্নীতিবিরোধী এ দিবসের কর্মসূচির মধ্যে ছিলো: জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন, শান্তির প্রতীক কবুতর উড্ডয়ন, র‍্যালি, মানববন্ধন এবং আলোচনা সভা। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় কবুতর উড়িয়ে দিবসটির শুভ সূচনা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার। এরপর র‍্যালি শেষে উপজেলা পরিষদ তোরণের সামনে যশোর- সাতক্ষীরা মহাসড়কে পাশে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। মানববন্ধন চলাকালে দুর্নীতিবিরোধী নানা প্ল্যাকার্ড তুলে ধরা হয়। কর্মসূচিতে স্কাউটসের শিক্ষার্থীসহ উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজউদ্দিন আহমেদ। বক্তারা দুর্নীতিবিরোধী চেতনা সর্বস্তরে ছড়িয়ে দিতে সকলের স্ব স্ব ভূমিকা নেওয়ার আহ্বান জানান। সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান।  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কাজী শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আমানুল্লাহ খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ মোল্লা, সোনার বাংলার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, থানার উপপরিদর্শক মিজানুর রহমান, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল, সহকারী শিক্ষক অনুপ কুমার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি  লতিফা আক্তার, দুপ্রক সদস্য শিক্ষক উৎপল কুমার সাহা, সাইফুল ইসলাম, সাইদুজ্জামান লাভলু, কলারোয়া প্রেস ক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com