Breaking News

লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরায় দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার ইফতার সামগ্রী বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র উদ্যোগে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলের দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় শহরের প্রাণনাথ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে সংগঠনের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ’র পক্ষ থেকে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অতিথি হিসেবে সাতক্ষীরায় দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। এসময় তিনি বলেন, লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা প্রফেসর ড. আবু ইউসুফ মোহাম্মদ আব্দুল্লাহ প্রাণনাথ স্কুল এন্ড কলেজের একজন শিক্ষার্থী ছিলেন। তার মরহুম পিতাও একজন শিক্ষক ছিলেন। সে সাতক্ষীরাবাসীর কথা সব সময় ভাবেন। সেজন্য তিনি দেশের বাহিরে থাকলেও পবিত্র রমজান মাসে বিভিন্ন অঞ্চলের দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের কথা ভেবে এ ইফতার সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছেন।এসময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা স্যুটিং ক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, ইসলামীক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রবিউল ইসলাম প্রমুখ।
লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র পক্ষ থেকে শহরের প্রাণনাথ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ১ হাজার দুস্থ অসহায় ও রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জেলার বিভিন্ন অঞ্চলের দুস্থ অসহায় ও রোজাদার সাড়ে ৪ হাজার ব্যক্তিদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হবে। ইফতার সামগ্রীর মধ্যে ছিল (পরিবার প্রতি) ২ কেজি চিনি, ২ কেজি চিড়া, ২ কেজি মুড়ি ও দেড় কেজি ছোলা। এসময় লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com