Breaking News

মৎস্য ঘের পুনরায় পাঁচ বছরের জন্য লিজ নিলেন সোহেল রানা

Spread the love

জহর হাসান সাগর: সাতক্ষীরা জেলার তালা উপজেলার অন্যতম বৃহত্তম জলাধার কোলাচ বিলের এক হাজার বিঘা আয়তনের বিশাল মৎস্য ঘের মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) পুনরায় পাঁচ বছরের জন্য লিজ নিয়েছেন স্থানীয় উদ্যোক্তা সোহেল রানা। দীর্ঘদিন ধরে এই বিলকে কেন্দ্র করে এলাকার অর্থনীতি, কর্মসংস্থান এবং মাছ উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে লিজ নবায়ন সম্পন্ন হয়েছে। কোলাচ বিলের বিশাল জলাভূমি প্রতিবছর বিপুল পরিমাণ মাছ উৎপাদনের মাধ্যমে তালা উপজেলার বাজার ও অর্থনীতিতে বিশেষ অবদান রাখে।
লিজ গ্রহণের পর সোহেল রানা জানান,“কোলাচ বিল শুধু একটি জলাধার নয়, এটি এলাকার মানুষের জীবিকা ও আয়ের অন্যতম মাধ্যম। আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব ব্যবস্থা চালু করে মাছ উৎপাদন আরও বাড়ানোর পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান আরও বৃদ্ধি করাই আমার লক্ষ্য।”

এ সময় জানা যায়, লিজ নবায়ন উপলক্ষে সোহেল রানা কোলাচ বিল এলাকার ৪ হাজারেরও বেশি জমির মালিকদের সম্মানে খাবার আয়োজন করেন। স্থানীয়রা মনে করেন, এটি জমির মালিকদের প্রতি সম্মান ও সৌহার্দ্যের সুন্দর উদাহরণ, যা ভবিষ্যতে ঘের ব্যবস্থাপনায় সুসম্পর্ক বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

স্থানীয়রা আশা করছেন, নতুন মেয়াদে সোহেল রানার ব্যবস্থাপনায় কোলাচ বিল আরও উন্নত, আধুনিক ও সমৃদ্ধ মৎস্য উৎপাদন অঞ্চলে পরিণত হবে।

About dainiksatkhira24

Check Also

তালায় স্বাগতা ক্লিনিকে সিভিল সার্জনের অভিযানে প্যাথলজি সিলগালা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত ‘স্বাগতা ক্লিনিক’ এ ভুয়া প্যাথলজিস্ট দিয়ে ল্যাব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com