Breaking News

সীমান্তে অপরাধ রোধে সাতক্ষীরায় বিজিবির জনসচেতনতা সভা

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় বিজিবির উদ্যেগে নভেম্বর মাসজুড়ে সীমান্ত এলাকায় চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ধারাবাহিক জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে ।তারই ধারাবাহিতকায় ব্যাটালিয়নের অধীনস্থ পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, ঘোনা, বৈকারী, কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাংগা, ঝাউডাঙ্গা, হিজলদী, সুলতানপুর ও চান্দুরিয়া বিওপি এলাকায় এবং বাঁকাল, ঝাউডাঙ্গা চেকপোস্টে এসব সভা অনুষ্ঠিত হয়। বিজিবির কোম্পানি ও বিওপি কমান্ডারদের উদ্যোগে আয়োজিত সভাগুলোতে স্থানীয় মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষসহ প্রায় ১,৯৫০ থেকে ২,০০০ জন অংশ নেন।

সভায় বক্তারা সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধে স্থানীয়দের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। মাদকের কুফল তুলে ধরে যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

এছাড়া অবৈধ অস্ত্র ও জাল নোট পারাপার রোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধ এবং আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত হতে সহযোগিতা করার বিষয়ে সচেতন করা হয়। নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলার কথাও স্মরণ করিয়ে দেন বিজিবি কর্মকর্তারা।

 

সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক জানান, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। কোনো ব্যক্তি যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে, সে বিষয়ে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ করা হয়। সভায় উপস্থিত লোকজন বিজিবির এসব উদ্যোগকে স্বাগত জানান এবং সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com